পেন বাংলাদেশের সভাপতি ড. সামসাদ, সাধারণ সম্পাদক পারভীন

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০১:১৪ পিএম

লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবি জাহানারা পারভীন।

বিগত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ।

শনিবার (১২ জুলাই) সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে সহ-সভাপতি পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও শামীম রেজা, যুগ্ম-সম্পাদক হামিম কামরুল হক ও মোহসিন হাবিব, কোশাধ্যক্ষ লাভলী তালুকদার, প্রচার সম্পাদক শরাফত হোসেন এবং অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ সোহাগ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন -সাকিরা পারভীন, মো. মহিউদ্দিন, ড. সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস এবং ওয়াসীম পলাশ।

দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।

একাত্তর/আরএ
​বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রগতিশীল ধারায় মিডিয়া ও সাংস্কৃতিক চর্চার উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো নতুন সংগঠন ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’।
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত...
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর