মেয়েদের স্কুলে নেয়ার পথে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী (৩১) নিহত হয়েছেন। তিনি তার দুই মেয়েকে নিয়ে রিকশাযোগে স্কুলে যাচ্ছিলেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম সাবিনা ইয়াসমিন (৩১)। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার পশ্চিম ভরন শাহি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি সিরাজগঞ্জ কাজিপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত মো. রফিকুল ইসলামের স্ত্রী।

বর্তমান মিরপুর ১৪ নম্বর বি আর পি এলাকায় পরিবারের সাথে থাকতেন দুই শিশুর জননী ইয়াসমিন।

নিহতের দেবর জামিল হোসেন জানান, ভাষানটেক থানাধীন মিরপুর ১৪ নম্বরে নেভি মার্কেটের সামনের রাস্তায় রিকশাটিকে যাত্রীবাহী বাস ‘ট্রাস্ট পরিবহন’ পেছন থেকে ধাক্কা দিলে দুই শিশুসহ তাদের মা রাস্তায় পড়ে যায়। এসময় ইয়াসমিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শন রাষ্ট্রপতির

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ