নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শন রাষ্ট্রপতির

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৬:০২ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান।

পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এখানে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। খবর বাসসের।

রাষ্ট্রপতিকে জানানো হয় প্রকল্পে ভূমি সমতল ও উচ্চকরণের কাজ শেষ হয়েছে এবং তীর রক্ষার কার্যক্রম ২০২২ সালের জুন শেষ হওয়ার কথা রয়েছে।

পর্যায়ক্রমে সেনানিবাসের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে বলেও তাকে অবহিত করা হয়।

পরে স্পিড বোর্ডে ২৭৫ একর ভূমিতে নির্মাণাধীন সেনানিবাস এলাকার চারিদিক পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

তিনি নদী পথে সেনানিবাস সংলগ্ন আবদুল হামিদ পল্লীও অবলোকন করেন।

এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ছয় তলা বিশিষ্ট ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’ -এর কাজের অগ্রগতি ও পরিদর্শন করেন।

আরও পড়ুন: মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে: ফখরুল

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোন আছিয়া আলম, সামরিক সচিব এসএম সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর