ঈদের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও অনলাইনের টিকেট পেতে ভোগান্তি
পিছু ছাড়েনি যাত্রীদের। সহজ ডটকম যেনো টিকেট পাওয়াকে আরো জটিল করেছে। তবে সহজ কর্তৃপক্ষ
অবশ্য বলছে, সার্ভারে আগে প্রবেশ করা সাপেক্ষে টিকেট পাচ্ছেন যাত্রীরা।
এদিকে রোববার সকাল থেকেই কমলাপুর ছাড়াও তেজগাঁও স্টেশনে জামালপুরগামী টিকেট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে।
লাইনে দাঁড়িয়ে আছেন, একই সাথে চেষ্টা করছেন অলনাইনেও। যদি কোন উপায়ে টিকেট মেলে। ছবিটা রাজধানীর তেঁজগাও রেলস্টেশনের।
একইভাবে কমলাপুর রেলস্টেশন টিকেট কাটতে এসে অনলাইনের চেষ্টা থামাননি যাত্রীরা। বারবার চেষ্টা করেও সহজ ডটকমের সার্ভারে ঢোকা যাচ্ছে না।
এমন অভিযোগ ছিলো বেশিরভাগ যাত্রীর। সহজ কতৃপক্ষ অবশ্য বলছেন, প্রতি মিনিটে প্রায় পাঁচ লাখ যাত্রী সার্ভারে ঢুকছেন। যারা আগে চেষ্টা করছেন তাদের আগে সুযোগ দেয়া হচ্ছে।
আরও পড়ুন: জমি নিয়ে দুই ভাইয়ের সংর্ঘষে ছোট ভাইয়ের মৃত্যু
প্রতিদিন ২৭ হাজার আগাম টিকেটের মধ্যে অর্ধেক অর্থাৎ প্রায় সাড়ে ১৩ হাজার টিকেট দেয়া হচ্ছে অনলাইনে।
এদিনও কমলাপুরের বাইরে রাজধানীর বাকি চার স্টেশন থেকে আগাম টিকেট কেটেছেন যাত্রীরা। তবে এসি টিকেট না পাওয়ায় ক্ষোভ ছিলো যাত্রীদের।
রোববার দেয়া হয় ২৮ এপ্রিলের টিকেট। কর্তৃপক্ষ বলছেন সোমবার ভিড় আরো বাড়বে।
একাত্তর/আরবিএস