জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধীদের জেরে উভয় পক্ষের সংর্ঘষে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সুরুজ্জামালের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) রাত ২টার দিকে বকশীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত সুরুজ্জামাল কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চান মিয়ার ছেলে।
স্থানীরা জানায়, মুক্তিযোদ্ধা আব্দুর রুউফ চান মিয়ার দুই স্ত্রীর সাত সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাত ২ টার দিকে পূর্ব শুত্রুতার জের ধরে বড় ভাই মুসা আলীর সাথে অপর ভাই সোনাহারে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে। এ সময় অপর ভাই সুরুজ্জামাল সংর্ঘষ থামানোর জন্য এগিয়ে এলে মুসা মিয়ার পক্ষের লোকজনের লঠির আঘাতে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন: এবারে ঈদযাত্রায় সড়কে ভোগান্তি কমবে: সচিব

এ সময় স্থানীরা ঘটনাস্থল থেকে সুরুজ্জামালকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনার পর থেকে মুসা মিয়াসহ তার পক্ষের লোকজন পলাতক রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়মনসিংহ থেকে এনে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। এই বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একাত্তর/আরবিএস
