স্বামীর ছোড়া এসিডে স্ত্রী দগ্ধ, অভিযুক্ত আটক

বাড্ডায় স্বামীর ছোড়া এসিডে স্ত্রী দগ্ধের ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার (১ মে) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

ঝলসে যাওয়া দগ্ধের নাম রেখা আক্তার (২৫)। আটক স্বামীর নাম শাহ আলম।

রেখাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঝলসে যাওয়া রেখার শরীরের বিভিন্ন অংশ, হাত, মুখ ও পিঠ পুড়ে গেছে।

প্রতিবেশি আকলিমা জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক শেখ শিবলু মিয়া জানান, পুলিশ সংবাদ পেয়ে স্বামী শাহ আলমকে (৪০) আটক করেছে।

আরও পড়ুন: নেই চিরচেনা যানজট, ঢাকা এখন অনেক অনেকটাই ফাঁকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম জানিয়েছেন, ক্ষিপ্ত হয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

শিবলু মিয়া জানান, অভিযুক্ত শাহ আলম স্বর্ণের দোকানের কারিগর। বর্তমানে উত্তর বাড্ডা সাতারকুলে স্বামী-স্ত্রী ভাড়া বাসায় থাকতেন।


একাত্তর/আরএ