নেই চিরচেনা যানজট, ঢাকা এখন অনেক অনেকটাই ফাঁকা

আপডেট : ০২ মে ২০২২, ১০:২৪ এএম

যানজটের শহর রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। শুক্র-শনিবারের নিয়মিত আর রোববার মে দিবসের ছুটি মিলিয়ে আগেভাগেই অনেকে ঢাকা ছাড়ায় রাজপথে এখন প্রশান্তির ছোঁয়া।

অবশ্য পরিবহন সঙ্কট আর বেশি ভাড়ার ঝামেলাটা পোহাতে হচ্ছে ফাঁকা রাস্তায় বের হওয়া মানুষদের। আবার খালি রাস্তায় শান্তিতে চললেও যাত্রী সঙ্কটের অভিযোগ চালকদের।

অবশ্য কাজের চাপ কমায় আনন্দেই আছে ট্রাফিক পুলিশ। জানিয়েছে, সামনেই কয়েকটা দিন কোন ঝামেলা আর ব্যস্ততা ছাড়াই কাটবে তাদের।

দুইদিন গেলো শুক্র ও শনিবার। তার সঙ্গে যোগ হয়েছে রোববার পহেলা মে শ্রমিক দিবসের সরকারি ছুটি। এরপরই শুরু হয়ে যাবে ঈদের ছুটি।

কেনাকাটা সেরে স্বজনদের সাথে ঈদ করতে ঢাকার বাইরে ছোটার পালাটা তাই শুরু হয়েছিল আগেভাগেই। ফলাফল, ঈদের চাঁদ ওঠার আগেই অনেকটা খালি রাজধানীর রাস্তাঘাট।

রমজান মাস শুরুর প্রথম দিন থেকে রাজধানীর যে যানজট ছিলো প্রতিদিনের সংবাদ শিরোনাম, সেটি এখন নাই বললেই চলে। অনেকটাই ফাঁকা হয়ে গেছে প্রধান প্রধান সড়কগুলো।

সেসব রাস্তায় গোটা রমজানজুড়ে চলেছে অসহ্য যানজট, সেখানে এখন রাজধানীর সড়কে ছুটে চলছে যানবাহন, কোথাও নেই কোন যানজট। যেন শান্তির ছোঁয়া সড়কজুড়ে।

রাজধানীর বড় বড় বিপণীকেন্দ্রগুলো সামনে ব্যক্তিগত গাড়ির জটলা দেখা গেলেও ভোগান্তির কারণ হতে পারেনি। তবে অভিজাত গুলশান-বনানীর কিছু সড়কে ছিলো ধীর গতি।

কমেছে যানবাহন, বেড়েছে ভাড়া। তাই ফাঁকা রাস্তার আনন্দের সাথে যুক্ত হয়েছে ভোগান্তিও। যাত্রীরা বলছেন গণপরিবহন অনেক কম। সিএনজি অটো ভাড়া হাঁকছে কয়েকগুণ।

রাইড শেয়ারিং সেবাগুলোও ঈদের সময়ে পাওয়া যাচ্ছে খুব কম। তাছাড়া এসব সেবার ভাড়া অনেক বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে অন্য কিছু খুঁজে নিতে হচ্ছে অনেককে।

আবার যানবাহন চালকদেরও অভিযোগ, যাত্রী কমেছে, কমেছে আয়ও। সে কারণে তাদেরকে বাধ্য হয়েই কিছু ভাড়া বেশি চাইতে হচ্ছে।

আরও পড়ুন: শিমুলিয়াতে দিনভর যুদ্ধ শেষে রাতের দিকে স্বস্তি

খালি রাস্তায় সবচেয়ে স্বস্তিতে ট্রাফিক পুলিশ। যানজট না থাকায় নির্ভার সময় কাটছে তাদের। বলছেন দুই ঈদের সময়েই তাদের একই রকম সময় কাটে। যা সারা বছর পাওয়া যায় না।

তবে যারা নগরের যানজটকে বেশি মিস করছেন তাদের জন্য চিরচেনা যানজট খানিকটা পুষে রেখেছে গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকা।

দূরপাল্লার বাস যেখানে সেখানে ঘুরিয়ে নেয়া আর রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা, লোক তোলা কিংবা অন্য বাসের সাথে প্রতিযোগিতায় নেমে খালি রাস্তায়ও যানজট বাধিয়ে দিচ্ছেন চালকরা।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর