এবারের ঈদে প্রথমবারের মতো সরকারের কোনো প্রতিমন্ত্রীকে দেখা যাবে ওয়েবফিল্মে। ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গের তৈরি এই ফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনেত্রী মেহজাবিনের বিপরীতে দেখা যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। ঈদের তৃতীয় দিন, বঙ্গের পাশাপাশি ওয়েব ফিল্মটি দেখা যাবে দেশের আরও চারটি টিভি চ্যানলে।
রাজনীতির পাশাপাশি গায়ক হিসেবে আগে থেকেই পরিচিত জুনাইদ আহমেদ পলক। এবার নাম লেখালেন অভিনয়ে। তবে অভিনয় হলেও আইসিটি প্রতিমন্ত্রী হিসেবেই দেখা যাবে তাঁকে। সফল ফ্রি লান্সার মেহজাবিনের হাতে পুরস্কার তুলে দেবেন প্রতিমন্ত্রী।
নারীর ক্ষমতায়নের উপর নির্মিত এই টেলিফিল্ম দর্শকদের চমক দিতেই প্রতিমন্ত্রীকে অভিনয়ে যুক্ত করা বঙ্গ প্লাটফর্মের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান।
ছবির গল্পটা এ রকম, উচ্চ মাধ্যমিক পাশের পর বিয়ে হওয়া নাদিয়াকে শ্বশুর বাড়ি গিয়ে এক কঠিন বাস্তবতার মুখে পড়তে হয়। কম্পিউটার ব্যবহার করতে না পারা মেয়েটি সারাজীবন চেষ্টা করে গেছে নিজের পায়ে দাঁড়াবার। শিখে নেয় ফ্রিল্যান্সিং।
কিন্তু যখন প্রথম সাফল্যের মুখ দেখলো তখনই শরীরে ধরা পড়ালো মরণব্যাধী। কুমিল্লার এক অদম্য নারীর এমন বাস্তব গল্প নিয়ে উপন্যাস লিখেছিলেন রাহিতুল ইসলাম। সেটিরই দৃশ্যায়ন হলো এই ওয়েব ফিল্ম। পরপর দুবার নিজের দুটি উপন্যাস থেকে ওয়েব ফিল্মনির্মিত হওয়ায় উচ্ছসিত লেখক।
আরও পড়ুন: দেশজুড়ে বিনোদন কেন্দ্রেগুলোতে ঈদ উৎসবের জোয়ার
ওয়েব কনটেন্টি নির্মান করেছেন ইমরাউল রাফাত। টেলিফিল্মটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করছেন—সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন প্রমুখ।
টেলিফিল্মটি নিয়ে প্রশংসা করে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমি যখন যাই এবং নারীদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশির ভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবন-যাপন করছেন।
তিনি আরও বলেন, তাদের ইচ্ছা হয় পড়ালেখা করার বা অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখার। সে রকম একটি অবস্থান থেকে নারীদের জন্য রাহিতুল যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নির্বাচন করেছে, তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবিদার।
একাত্তর/আরবিএস