দেশজুড়ে বিনোদন কেন্দ্রেগুলোতে ঈদ উৎসবের জোয়ার

আপডেট : ০৫ মে ২০২২, ০৬:৩২ পিএম

ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শণার্থীরা। দলবেঁধে পরিবার পরিজন আর বন্ধুরা ঘুরে ঘুরে দেখছেন দর্শণীয় স্থান। 

তবে, অনেকে অভিযোগ করেছেন, থাকা-খাওয়ার হোটেলের মান এবং দাম নিয়ে। হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা বলছেন, গত দুই বছরের লোকসান এবার পুষিয়ে নিতে পারবেন তারা। 

কুয়াকাটার ১৮ কিলোমিটার সমুদ্র সৈকত পর্যটকদের হৈ-হুল্লোড়, সমুদ্র স্নান আর কোলাহলে মুখর। জোয়ারে ঢেউয়ের উচ্ছলতা আর ভাটার সময় সাগরের শান্ত রূপ দেখে মুগ্ধ সবাই। 

তবে সেখানকার খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের অভিযোগ, দাম বেশি নিলেও খাবারের মান একদমই ভালো না। বিকল্পও অনেক কম। 

এদিকে হোটেল ব্যবসায়ীরা আশা করছেন, গত দু’বছরের লোকসান তারা এবার পুষিয়ে নিতে পারবেন। আর ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা রেখেছেন তারা।

ঈদের ছুটিতে, সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার থিমপার্ক ফ্যান্টাসি কিংডমে প্রতিদিনই থাকছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

বর্ণিল সাজে সাজানো ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সটিম রেসিং, মেটাল আটলান্টিক ও হেরিটেজ পার্কসহ পাঁচটি বিনোদন কেন্দ্রে আনন্দ করছেন সব বয়সী মানুষ।

প্রকৃতি প্রেমীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে শেরপুর গারো পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলো। এছাড়া ঝিনাইগাতীর গজনী অবকাশ ও নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কগুলো সেজেছে অচেনা রুপে। 

কোলাহল মুক্ত হওয়ায় এই জায়গাগুলো ভিড় বেড়েছে কয়েকগুণ। সারা বছরই ভৈরবের মেঘনা নদীর তীরে জায়গাগুলোতে ভিড় করেন মানুষ। তবে ঈদ এলেই পরিণত হয় মিলন মেলায়।


একাত্তর/আরবিএস 

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর