সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি তদারকি ও বাড়তি দাম নিয়ন্ত্রণে
আবারও মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার কারওয়ান বাজার কিচেন মার্কেটে খুচরা পর্যায়ে তেলের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তবে এদিন তেলের সরবরাহ সংকট ছিল না।
ঈদের আগে থেকেই বাজারে ভোজ্যতেলের সংকট চলছিলো। এর মধ্যেই গেলো বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়।
সরকার বেঁধে দেয়া দামে তেল বিক্রি হচ্ছে কি না এবং ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি তদারকি করতে রোববার কারওয়ান বাজারে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তবে এদিন বাজারে সয়াবিন তেলের কোন সংকট দেখা যায়নি। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত তেলের সরবরাহ রয়েছে।
খুচরা বাজারে তেলের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা, আটক দন্ত চিকিৎসক
ভোক্তা অধিকার বলছে, শুধু পাইকারিতে নয়, খুচরা পর্যায়েও তেলের দাম নিয়ে কারসাজি করলে মোবাইল কোর্টে জরিমানার পাশাপাশি মামলা করা হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তেল মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলেও ব্যবস্থা নেবে তারা।
একাত্তর/আরবিএস