স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা, আটক দন্ত চিকিৎসক

আপডেট : ০৮ মে ২০২২, ০৮:০২ পিএম

মানিকগঞ্জের ঘিওরে আঙ্গারপাড়া গ্রামে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলকে (৪০) আটক করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব রোববার (৮ মে) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রিয়াজউদ্দিন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে রুবেল ঢাকা-আরিচা মহাসড়কের পাচুরিয়া এলাকায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তখন তাকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার কথা স্বীকার করেছেন তিনি। 

আসাদুর রহমান রুবেল ঘিওর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দন্ত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন।

এদিকে নিহত লাভলী আক্তারের পিতা শাহাজ উদ্দিন বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। 

এর আগে, আঙ্গারপাড়া গ্রামে রোববার ভোরে রুবেলের ঘর থেকে তার স্ত্রী ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা দা উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রুবেলের স্ত্রীর নাম লাভলী আক্তার (৩৫), অপর দুইজন হলেন তার বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কথা আক্তার (১২)।

image


লাভলী আক্তারের পরিবার

লাভলীর মা হালিমা বেগম জানান, সকালে তিনি মেয়ের বাড়িতে যান। এ সময় ডাকাডাকি করে কারো সাড়া না পেয়ে ঘরের বাইরের ছিকল খুলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় খাটের শুয়ে আছেন তার মেয়ে লাভলী ও দুই নাতনি। কাছে গেলে দেখা যায় তাদের গলা কাটা।

রুবেলের প্রতিবেশী সোহেল হোসেন জানান, ২০ বছর আগে রুবেল ও লাভলী ভালোবেসে ঘর বাঁধেন। দীর্ঘদিন তারা সুখে-শান্তিতে সংসার করে আসছিলেন। পনের বছর ধরে রুবেল আঙ্গারপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া জমিতে একটি ছাপড়া ঘরে বসবাস করে আসছিলেন। কিন্তু বেশ কিছু দিন ধরে তিনি ঋণগ্রস্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ বাড়তে থাকে। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে তরুণীর বাড়িতে আগুন, নিহত ৭

নিহত লাভলীর ভাতিজা সাইফুল ইসলাম জানান, সম্প্রতি একটি ভুল চিকিৎসা করার দায়ে রুবেলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ওই জরিমানার টাকা আজ রোববার দেওয়ার কথা ছিল। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, রুবেল অনেক টাকা ঋণগ্রস্ত ছিলেন। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হতাশা থেকে এমন ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবণী বলেন, যে দা দিয়ে তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে, সেটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে। লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস  

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর