২৪ ঘণ্টায় দেশে করোনায় ২৮ জন শনাক্ত

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ তিন হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৮ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।

তবে এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।  

এদিন করোনায় কোনো মৃত্যু না হওয়ায় এর সংখ্যাটি ২৯ হাজার ১৩০ অপরিবর্তিত থাকলো।

শনিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ দুই হাজার ২০৭ জন। প্রতি একশ জন শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ।

আরও পড়ুন: একুশের গান শুনিয়েই রচয়িতাকে বিদায় জানালো মানুষ 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


একাত্তর/এসি