একুশের গান শুনিয়েই রচয়িতাকে বিদায় জানালো মানুষ

আপডেট : ২৮ মে ২০২২, ০৮:৫৩ পিএম

একুশের গান গেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সেই গানেররচয়িতা, সাংবাদিক, কলাম লেখক ও গ্রন্থকার আব্দুল গাফফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানালোসবস্তরের মানুষ

এই কলম সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তারা বলেছেন,আজীবন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কলমধরেছেন তিনি

তার বলিষ্ঠ লেখনি দেশ ও জাতির সংকটকালে বারবার আলোর দিশাদেখিয়েছে যা আগামীপ্রজন্মকেও সমানভাবে দেশাত্ববোধে উদ্বুদ্ধ।

শনিবার দুপুর সোয়া একটার পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষহলে জাতীয় পতাকা মোড়ানো গাফফার চৌধুরীর কফিনে শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশারমানুষ

লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা জানান জাতির এই শ্রেষ্ঠসন্তানকে তারাবললেন,গাফফার চৌধুরী সব সময় অন্তরে ধারণ করতেন মুক্তিযুদ্ধের চেতনা

নাগরিক সমাজের প্রতিনিধিরা এ সময় আরো বলেন, বায়ান্নতেতিনি যেমন ভাষা সংগ্রামে যোগ দেন, তেমনি মুক্তিযুদ্ধসহ ইতিহাসের প্রতিটি বাঁক বদলেরসাক্ষীও ছিলেন তিনি

রাজনীতিবিদরা বলেন, যুক্তরাজ্যেবসবাস করলেও তিনি ছিলেন দেশের প্রতি দায়বদ্ধ ছিলেন গণতন্ত্রের পক্ষে এজন্য অনেকের বিরাগভাজন হলেও তিনি তার লেখনি ছাড়েননি

লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, বারবার গাফফারচৌধুরী জাতিকে আলোর দিশা দেখিয়েছেন কলমধরেছেন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে তাকে সেখান থেকে বিদায় দেওয়াহয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির গানে গানে

এর আগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শনিবার সকাল ১১টায়বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে গাফফার চৌধুরীর মরদেহ ঢাকারশাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে সরকারের পক্ষে গাফফার চৌধুরীর মরদেহগ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই ফ্লাইটে আসেন আবদুলগাফফার চৌধুরীর পরিবারের সদস্যরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনশেষে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজাঅনুষ্ঠিত হয়।

এরপর মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে।সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বিকাল সাড়ে চারটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেরউদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হয়।

এরপর বিকাল সাড়ে পাঁচটা দিকে অন্তিম ইচ্ছা অনুযায়ীস্ত্রীর কবরের পাশেই শেষশয্যায় শায়িত হন একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।

গত ১৯ মে যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭টায় লন্ডনেরএকটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সাংবাদিক। মৃত্যুকালে তার বয়সহয়েছিল ৮৮ বছর।


একাত্তর/এসএ

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর