চকবাজারে প্লাস্টিক করাখানায় আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার পোস্তা চকবাজার এলাকায় প্লাস্টিক কারখানায়  লাগা আগুন নেভানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ আগুনের ঘটনায় কোনো হতাহত হয়নি। 

মঙ্গলবার (৩১ মে) সকাল ছয়টার  দিকে এ আগুনের ঘটনা ঘটে 

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ছয়টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এর আধা ঘণ্টা পর আগুন নির্বাপণ সম্পন হয়

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, মঙ্গলবার (৩১ মে) সকাল ছয়টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে কাজ করে।

তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে  পরে জানানো হবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


একাত্তর/এসি