অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস -এ ডার্মাটোলজি কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এর কর্ণধার অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম, মাহাবুবুর রহমান শাহীন, এ এন এম হুমায়ুন কবির, অধ্যাপক এম এ আব্দুল ওহাব এবং ডা. সাব্বির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এ এন এম হুমায়ুন কবির এবং ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক, যা আমাদের শরীরকে বাহ্যিক পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। স্কিন অ্যান্ড এয়েস্থেটিকসের গুরুত্ব এখানেই, যেখানে শুধু রোগ নিরাময় নয়, বরং ত্বকের সার্বিক যত্ন ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ। সঠিক ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে চর্মরোগ চিকিৎসা সেবা আরও কার্যকর ও ফলপ্রসূ হয়ে ওঠে।

অন্যান্য বক্তারা তাদের আলোচনায় আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ত্বকের গুরুত্ব ও এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সেবাকে আরও উন্নত ও রোগীবান্ধব করা সম্ভব।

২০১৩ সালে প্রতিষ্ঠিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস ত্বক, চুল, নখ ও যৌনরোগের চিকিৎসায় একটি আধুনিক ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো ভিটিলিগো সার্জারিতে ‘নন-কালচারড মেলানোসাইট ট্রান্সফার সার্জারি’ চালুর মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ডার্মাটোলজি ইনস্টিটিউট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/আরএ
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর