মিনার্ভা হাসপাতালের বিশ্ব লিভার দিবস উদযাপন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড। প্রতি বছরের মতো এ বছরও দিবসটিকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে হাসপাতালটি।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ব লিভার দিবস-২০২৬ এর র‍্যালির মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন দেশের নামকরা ও প্রখ্যাত গ্যাস্ট্রো ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. এম সাইদুল হক। র‍্যালিটি হাসপাতালের সামনে (কাকরাইল মোড়) থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় লিভার দিবসের বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের র‍্যালিতে অংশ নিতে দেখা যায়।

র‍্যালি শেষে হাসপাতালের কনফারেন্স রুমে “সুস্থ লিভার সুন্দর জীবন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইন্টার‍্যাকটিভ ডিসকাশন সেশন পরিচালনা করেন, গ্যাস্ট্রো ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. এম সাইদুল হক। 

002

তিনি বলেন, প্রতি বছর পৃথিবীতে প্রায় ২০ লক্ষ মানুষের লিভার রোগে মৃত্যু হয়। ১৫০ কোটি মানুষ দীর্ঘমেয়াদী লিভার রোগে ভুগছে। তবে তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে লিভার রোগের ৯০% প্রতিরোধযোগ্য।

সুস্থ অভ্যাস, শক্তিশালী লিভার গড়তে ডা. এম সাইদুল হক চারটি গুরুত্বপূর্ণ অভ্যাসের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। যেমন- সুষম খাদ্যগ্রহণ, কায়িক পরিশ্রম, অ্যালকোহল বর্জন এবং নিয়মিত লিভার পরীক্ষা করা।

আলোচনার এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, একটি সুস্থ লিভার প্রথম ধাপে ফ্যাটি লিভারে (চর্বিযুক্ত লিভার) পরিণত হয়। ধারাবাহিকভাবে পরবর্তীতে ফাইব্রোসিস, সিরোসিস এবং শেষ ধাপে তা লিভার ক্যান্সারে পরিণত হয়। তবে বর্তমানে দেশে লিভার সিরোসিস পর্যায় পর্যন্ত সঠিক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণে সহজে নিয়ন্ত্রণযোগ্য বলে গণ্য করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হতে সদ্য এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি) ডিগ্রি প্রাপ্ত ডা. মো. আব্দুল্লাহ, ডা. দেশশীষ রায় এবং ডা. অমিত কুমার ঘোষকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজনীন সুলতানা বলেন, মিনার্ভা হাসপাতাল সর্বদা আন্তর্জাতিক মানের সেবায় ব্রত। দেশের সর্বস্তরের মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে আমাদের চিকিৎসকবৃন্দ সর্বদা বদ্ধপরিকর। 

মিনার্ভা হাসপাতাল লিমিটেড কর্তৃক বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানমালার সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন হাসপাতালের সিইও মো. আব্দুল কাদের। উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, আহসান হাবীব রিংকু (এজিএম, বিজনেস ডেভেলপমেন্ট), নাজমুল হুদা (ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট) এবং হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

আরবিএস
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর