রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৭৮৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৮৫ বোতল ফেন্সিডিল ও ৭০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: চাহিদা বেড়েছে হোগলা ও খাটিয়ার

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।


একাত্তর/আরএ