চাহিদা বেড়েছে হোগলা ও খাটিয়ার

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১১:০৩ এএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীতে চাহিদা বেড়েছে হোগল পাতার হোগলা ও গাছের গুঁড়ির খাটিয়ার। নগরীসহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে বিক্রি হচ্ছে হোগলা ও খাটিয়া।

সরেজমিনে একাধিক বাজার ঘুরে দেখা গেছে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা হোগল পাতার হোগলা ও গাছের গুঁড়ির খাটিয়ার পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন বাজার এবং নগরীর মোড়ে মোড়ে। তাদের কাছ থেকে ক্রেতারা দাম-দর করে এসব কিনে নিয়ে যাচ্ছেন। খবর বাসসের।

বরিশাল নগরীর সাগরদী বাজার, চকেরপুল হাটখোলা ও চৌমাথা বাজার এলাকায় হোগল পাতার সমন্বয়ে তৈরি হোগলা (চাটাই) নিয়ে বসেছে একাধিক ব্যবসায়ী।

এ বিষয়ে হোগলা ও খাটিয়া ব্যবসায়ী সুখরঞ্জন মন্ডল ও সাইদুল ইসলাম জানান, কোরবানির ঈদের কথা মাথায় রেখে প্রতি বছরই এগুলো বিক্রি করেন তারা। কোরবানির পশুর মাংস কাটতে গাছের খাটিয়া ও হোগলা বেশ জনপ্রিয়। তাই আসন্ন ঈদের বাকি ক’দিন নগরীর বিভিন্ন কাঠের স-মিল থেকে খাটিয়া ও পাইবারদের কাছ থেকে হোগলা এনে বিক্রি করছে।

তারা আরো জানান, চার হাত প্রস্থ ও পাঁচ হাত লম্বা প্রতিটি হোগলার দাম ৩ থেকে ৪শ’ টাকা। তবে ঈদের সময় যতো ঘনিয়ে আসছে ততো চাহিদা বাড়ছে হোগলা ও খাটিয়ার, আর চাহিদা অনুযায়ী উৎপাদন না থাকলে আরো দাম বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: সেতুতে স্বস্তি, তবুও লম্বা জট

অপরদিকে কাঠের খাটিয়া বিক্রি হচ্ছে ২’শ থেকে ৩শ টাকায়।

এ ব্যাপারে হোগলা ও খাটিয়া ক্রয় করতে আসা ঠিকাদার সালাম সিকদার ও আমির হোসেন জানান, তুলনামূলক গত বছরের চেয়ে এ বছর হোগলা ও খাটিয়া দাম ঊর্ধ্বগতি।


একাত্তর/আরএ

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক শ গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা...
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর