রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার আরও এক যাত্রী মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাঁচজনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (৩১ জুলাই) দুপুর দুইটার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ বেড়ি বাধ এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী নিয়ে লেগুনাটি টঙ্গী থেকে মিরপুর দিকে আসছিল। আর বাসটি টঙ্গীর দিকে যাচ্ছিলো। সংঘর্ষে লেগুনার সবযাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন চিকিৎসকরা জানান একজনের আশঙ্কাজনক। পরে সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।
শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের নাম জুবায়ের। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।
আরও পড়ুন: রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত এক আহত ৯
অপরদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ঢামেকে ওই দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম রুবেল (৪৫), বাবার নাম শাহজাহান মণ্ডল, বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে।
রুবেল মিরপুরে থাকতেন, পেশায় তিনি ছিলেন রিকাশাচলক।
বাচ্চু মিয়া জানান, রুবেলের মরদেহ ঢামেকের মর্গে রাখা আছে।
একাত্তর/এসি