রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত এক আহত ৯

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৬:১৪ পিএম

রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার আরও এক যাত্রী মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাঁচজনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুর দুইটার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ বেড়ি বাধ এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী নিয়ে লেগুনাটি টঙ্গী থেকে মিরপুর দিকে আসছিল। আর বাসটি টঙ্গীর দিকে যাচ্ছিলো। সংঘর্ষে লেগুনার সবযাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন চিকিৎসকরা জানান একজনের আশঙ্কাজনক। পরে সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।

শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের নাম জুবায়ের। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। জোবায়ের নিকট আত্বীয় না পাওয়ায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে জানা গেছে সে শিক্ষার্থী ছিল। 
আরও পড়ুন: মাদাগাস্কারে ডাকাতদের দেয়া আগুনে পুড়ে নিহত ৩২

অপরদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ঢামেকে ওই দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম রুবেল (৪৫), বাবার নাম শাহজাহান মণ্ডল, বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। রুবেল মিরপুরে থাকতেন, পেশায় তিনি ছিলেন রিকাশাচলক।

বাচ্চু মিয়া জানান, রুবেলের মরদেহ ঢামেকের মর্গে রাখা আছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর