একাত্তর টিভির ক্যামেরাপার্সন সাইদুল ইসলাম রাব্বি আর নেই

একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন সাইদুল ইসলাম রাব্বি আর নেই।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

রাব্বি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গেল দশদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বেলা দুইটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ক্যামেরাপার্সন রাব্বি রাজধানী পুরান ঢাকার অধিবাসী ছিলেন। বিকেলে তার মরদেহ নিয়ে আসা হয় একাত্তরের কারওয়ানবাজার কার্যালয়ে। সেখানেই শেষবারের মত তাকে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে একজন নিহত

রাজধানীর খিলগাঁওয়ের বাগিচা মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানান তার স্বজনেরা। 


একাত্তর/এসজে