মশলার দোকানে বিক্রি হচ্ছে পশুখাদ্য ও কীটনাশক

নেই কোন মূল্য তালিকা, নেই কোন পাকা রশিদ আর, মশলার দোকানে বিক্রি করা হচ্ছিলো পশুখাদ্য ও কীটনাশক এসব অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে গুনতে হলো জরিমানা

শনিবার রাজধানীর কল্যাণপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়

পাকা রশিদ থাকতে হবে আর সেই পাকা রশিদে চালের মূল্য না-লেখার অপরাধে কল্যাণপুর নতুন বাজারের হাওলাদার রাইচ এজেন্সির গুনতে হলো ৩০ হাজার টাকা জরিমান

রহমত ফ্লাওয়ার মিলের অপরাধএক দামলেখা থাকলেও, মূলত কোন মশলারই দামই লিখে রাখে না প্রতিষ্ঠানটি ফলে জরিমানা গুনতে হয় ১০ হাজার টাকা

পাশের আলম ফ্লাওয়ার মিলের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ,মশলার দোকানে গোখাদ্য ও কীটনাশক বিক্রি করছে তারা ফলে এই প্রতিষ্ঠানেরও জরিমানা করা হয় ১০ হাজার টাকা

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোঁড়া দুই গোলা পড়লো বাংলাদেশে

সব মিলিয়ে এই বাজারের ৫টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

এদিকে, ব্যবসায়ীদের দাবি,শুধু তাদের মতো ছোট ছোট প্রতিষ্ঠানকে জরিমানা না করে, মিল পর্যায়েও অভিযান করা উচিত


একাত্তর/আরবিএস