মিয়ানমার থেকে ছোঁড়া দুই গোলা পড়লো বাংলাদেশে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী দুটি যুদ্ধ বিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়েছে। দুটি গোলা পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে । 

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আট নং ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি'র আওতাধীন সীমান্ত পিলার ৪০ ও ৪১ এর মাঝামাঝি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়ে। এই সময় যুদ্ধ বিমান থেকে আনুমানিক ৮/১০ টি গোলা ফায়ার করা হয় এবং হেলিকপ্টার থেকে আনুমানিক ত্রিশটি ফায়ার করতে দেখা যায়। এতে ৪০ নং সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ১২০ মিটার ভেতরে যুদ্ধ বিমান হতে ফায়ারকৃত দুটি গোলা পতিত হয়।

এছাড়া এক নং ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি প্রতিপক্ষ ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প থেকে ৪ রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করা হয় যা এখনো চলমান রয়েছে। 

মুরিঙ্গাঝিরি ক্যাম্পে ও তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ার চলমান রয়েছে বলে জানা যায়।

তুমব্রু সীমান্তে মিয়ানমারের এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ এসব তথ্য নিশ্চিত করার পাশাপাশি বলেন, সকাল থেকে তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে। থেমে থেমে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে গুলি ও গোলাবারুদ নিক্ষেপ করা হচ্ছে।

বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

তিনি আরো জানান, আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।


একাত্তর/এআর

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর