রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৩৩

রাজধানীর একাধিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২৫৩ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ২৪ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ৪ ক্যান বিয়ার ও ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: 'এবারের বন্যায় আমরা প্রায় ৫০ বছর পিছিয়ে গেছি'

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরবিএস