'এবারের বন্যায় আমরা প্রায় ৫০ বছর পিছিয়ে গেছি'

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ পিএম

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ২৬৫ জনের। এখনও নিখোঁজ শতাধিক। এ বন্যায় ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারনা সংশ্লিষ্টদের। 

এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের কৃষকরা। ধ্বংসাত্মক এ বন্যায় বর্তমানে দেশটির এক তৃতীয়াংশ অঞ্চলে পানির নিচে রয়েছে। 

দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে সিন্ধু প্রদেশের কৃষক আশরাফ আলী ভানব্রো বলেন, এবারের বন্যায় আমরা প্রায় ৫০ বছর পিছিয়ে গেছি।  

প্রায় দুই হাজার ৫০০ একর যায়গা জুড়ে তুলা এবং আখের চাষ করেছিলেন আশরাফ। কিন্তু বন্যার পানিতে সব নিশ্চিহ্ন হয়ে গেছে।

৭২ ঘণ্টা ধরে একটানা বৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি যোগ করেন, বন্যায় কমপক্ষে তার আড়াই কোটি রুপি ক্ষতি হয়েছে। এ পয়সা দিয়েই তাকে সারাবছর চলতে হতো এবং চাষের টাকাও আসতো সেখান থেকে। 

তিনি বলেন, আমাদের হাতে আর এক মাস সময় আছে। যদি সেই সময়ের মধ্যে বন্যার পানি না যায়, তবে মাঠে আর গম থাকবে না। আমাদের সব শেষ হয়ে যাবে। 

image

শনিবার এনডিটিভি'র খবরে বলা হয়েছে, আশরাফ একা নন, তার মতো হাজার হাজার পাকিস্তানি কৃষক এখন পুরোপুরি দিশেহারা। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে বলেও শঙ্কা তাদের।  

এদিকে এ বন্যায় এখন পর্যন্ত আহত হয়েছে কমপক্ষে ১২ হাজার ৫৭৭ জন। অনেকেই প্রয়োজনমতো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ। আর বন্যায় আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৩০ লাখ মানুষ।  

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে নতুন করে আরও ৫৭ জন ঝড় ও বন্যায় নিহত হয়েছে, আর আহত হয়েছে সাত হাজার ৬৮৩ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ঝড়-বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে পাঁচ হাজার ৫৬৩ কিলোমিটার সড়কপথ, ২৪৩টি সেতু ও ১৪ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এবারের বন্যাকে দেশের "ইতিহাসের সবচেয়ে খারাপ" বন্যা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মানুষের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোঁড়া দুই গোলা পড়লো বাংলাদেশে

পাক প্রধানমন্ত্রী বলেন, বিধ্বংসী বন্যায় এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ভেসে গেছে ফসল। উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কারণে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সংস্থাগুলোকে পৌঁছাতে সহায়তা করতে পাকিস্তানের সেনাবাহিনীকে ডাকা হয়েছে। বিভিন্ন এলাকায় পৌঁছানোর একমাত্র উপায় এখন হেলিকপ্টার।


একাত্তর/আরবিএস 

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর