বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন সময়ে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৫ হাজার মানুষের। এছাড়া শনাক্তের সংখ্যা ৬২ কোটি ১৮ লাখের বেশি।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ লাখ।
আশার কথা হলো, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬২ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৪৩৭ জনের।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৫ হাজার ৩৯২ জনের।
অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬০ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ২৯৮ জন।
বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮১ লাখ ৪ হাজার ১১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৭৪৯ জন।
শনাক্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে বিভিন্ন সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৬০ জন। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৯৯৯ জন।
মৃত্যু তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৭৮ জনের। যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এ দেশটিতে বিভিন্ন সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৩ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৬৩৬ জন সুস্থ হয়েছেন।
শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখনো পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৫৮৪ জনের। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৫ জনের। আর করোনা শনাক্তের পর সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৫ লাখ ৮ হাজার ৬১ জন।
আরও পড়ুন: প্রথম ডোজ টিকা নেয়ার শেষ সুযোগ তিন অক্টোবর পর্যন্ত
ব্রাজিলের পর শনাক্ত বিবেচনায় তালিকার দশ দেশ হলো- জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও রাশিয়া।
একাত্তর/আরএ