প্রথম ডোজ টিকা নেয়ার শেষ সুযোগ তিন অক্টোবর পর্যন্ত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে করোনার টিকার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি বুধবার শুরু হয়ে চলবে তিন অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ বাদ পড়া ব্যক্তিদের টিকা নেয়ার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানান, দেশে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা এরই মধ্যে অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠীর ৯৭ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ, ৯০ শতাংশ দ্বিতীয় ডোজ এবং ৪১ শতাংশ তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন। এই বিশেষ কর্মসূচি বিশেষ করে তাদের জন্য যারা এখনো টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া থেকে বাকি রয়েছেন।

তিনি বলেন, মজুত ভ্যাকসিনের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে। তাই, ৩ অক্টোবরের পর আমরা প্রথম ও দ্বিতীয় ডোজ ক্যাম্পেইন  চালাতে পারবো না। অক্টোবরের পর থেকে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ থাকবে এবং শুধুমাত্র বুস্টার ডোজ দেওয়া চলবে। 

তবে কোন কোম্পানির টিকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব টিকা একসঙ্গে আসেনি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন টিকা এসেছে। তাই সব টিকার মেয়াদই শেষ হয়ে যাচ্ছে- বিষয়টি এমনও নয়। আর বর্তমানে তিন কোটি টিকা হাতে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যেহেতু সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বাড়ছে, তাই যারা টিকা নেননি তারা টিকা নিয়ে নেন। করোনা প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে তিনটি ডোজ দিয়ে টিকা দেওয়ার লক্ষ্য ছিল সরকারের। ইতোমধ্যে জনসংখ্যার প্রায় ৪১ শতাংশ প্রত্যেকে বুস্টার ডোজ পেয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু: এক দিনে রেকর্ড ৫২৪ জন হাসপাতালে, মৃত্যু এক

১১ অক্টোবর থেকে ৫-৬ বছর বয়সী শিশুদের টিকার বিশেষ কর্মসূচি শুরু হবে। উপজেলা পর্যায় এ কর্মসূচি সম্প্রসারিত করা হবে বলেও জানান অধ্যাপক খুরশীদ আলম। তিনি বলেন, চতুর্থ ডোজ দেয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনও পাওয়া যায়নি। তাই চতুর্থ ডোজের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, চতুর্থ ডোজ নিয়ে এখনও কোনো পরিকল্পনা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো নির্দেশনা দেয়নি। যেসব দেশে চতুর্থ টিকা দেওয়া হচ্ছে তারা নিজেদের দেশের প্রটোকল মেনে এটা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি নির্দেশ দেওয়া তাহলে তখন সেটা করা হবে।

একাত্তর/এসজে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
সরকার হাম (মিজেলস) রোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর