তৃতীয়বার করোনা পজেটিভ মেয়র আতিক

আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এনিয়ে তিনি তৃতীয়বারের মতো এই ভাইরাসে আক্রান্ত হলেন।

কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার সকালে ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

শরীরে জ্বর থাকায় সোমবার করোনা পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে তার। তবে বর্তমানে মেয়রের হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।

আরও পড়ুন: পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা যে কোন দিন

উত্তর সিটির মেয়র তার দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

এর আগে, আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হন। পরে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বার সপরিবারে করোনায় আক্রান্ত হন তিনি।


একাত্তর/আরবিএস