পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা যে কোন দিন

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৯:৫৬ এএম

শিগগিরই বাড়ছে পাইকারি বিদ্যুতের দাম। ১৪ অক্টোবরের পর যে কোন দিন দাম বাড়ানোর ঘোষনা দিতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বর্তমান পাইকারী বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা। এই দাম বাড়িয়ে প্রায় ৯ টাকা ঠিক করার দাবি জানিয়েছে পিডিবি। তবে খুচরা বা গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না।

এদিকে, এখন বিদ্যুতের চাহিদা কম থাকায় উৎপাদন ও খরচ দুটোই কমেছে। তবে দাম ঠিক করার বেলায় নতুন এই হিসাব আমলে নেয়া হবেনা বলে জানিয়েছে কমিশন।

বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ার কারণ উল্লেখ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গেলো ১২ জানুয়ারি পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করে।

গেলো ১৮ মে সেই প্রস্তাব নিয়ে শুনানি করে এনার্জি রেগুলেটরি কমিশন। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানাতে হয়।

১৪ অক্টোবর শেষ হচ্ছে সেই সময়সীমা। কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল জানান, নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুতের নতুন দাম ঘোষণা করবে কমিশন।

তিনি বলেন, পাইকারি বিদ্যুতের নতুন দামের ঘোষণাটি দ্রুত সময়ের মধ্যেই দেয়া হবে। সরকার ভর্তুকি দেওয়ায় বিদ্যুতের দাম বেশি বাড়ার সম্ভাবনা নেই, দাম স্বল্প পরিসরে বাড়তে পারে।

বর্তমান পাইকারী বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা। এই দাম বাড়িয়ে প্রায় ৯ টাকা নির্ধারনের দাবি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবি।

বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে সহনীয় রাখতে সম্প্রতি সরকারের পক্ষ থেকে বিইআরসিকে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে এখন বিদ্যুতের উৎপাদন কম হওয়ায় খরচও কমে গেছে। যদিও নতুন এই হিসাব আমলে নেয়া হবে না বলে জানিয়েছেন কমিশন চেয়ারম্যান।

আরও পড়ুন: টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ৩৪ রোহিঙ্গা উদ্ধার

তবে বর্তমান পরিস্থিতি আমলে না নিয়ে কমিশনের নতুন দাম ঘোষণা যৌক্তিক হবে না বলে মনে করছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম।

পাইকারি বিদ্যুতের দাম বাড়লে পরে খুচরা পর্যায়েও তা সমন্বয়ের উদ্যোগ নেয়া হবে; বলছে কমিশন। দেশে গত ১২ বছরে মোট ৯ বার বিদ্যুতের দাম বেড়েছে।

এই সময়ে পাইকারী বিদ্যুতের দাম ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। এরপরও বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়ে বিদ্যুতের দাম বাড়াতে বলেছে অর্থ মন্ত্রনালয়।


একাত্তর/আরবিএস  

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর