রাজধানীর হাজারীবাগের বেড়িবাধ এলাকায় লেগুনার চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে মো: সুজন মিয়া (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
নিহত সুজন মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। তিনি আজিমপুর ভাটা মসজিদ এলাকায় থাকতেন।
লেগুনার মালিক আনোয়ার হোসেন জানিয়েছেন, লেগুনার একটি চাকা লিক (ছিদ্র) হয়ে হাওয়া চলে যায়। বেড়িবাধের মাহাতাব ফিলিং স্টেশনের পাশে ফারুকের চাকা মেরামতের দোকানে চাকা সারাতে যান সুজন। চাকাতে হাওয়া দিচ্ছিলো দোকানের কর্মচারী, সে সময়ে পাশেই ছিল সুজন।
আরও পড়ুন: থাই নার্সারি স্কুলে বন্দুক ও ছুরি হামলায় নিহত ৩১
তিনি আরও জানান, ঐ সময় অতিরিক্ত হাওয়ার কারণে চাকাটি হঠাৎ বিস্ফোরিত হয়। চাকার কিছু অংশ ছুটে তার মাথায় লেগে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর একটার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত তাকে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একাত্তর/আরবিএস