পচা-বাসি খাবার সংরক্ষণের অপরাধে রাজধানীর মিরপুর এলাকায় সুলতান’স ডাইন এবং পূর্ণিমা রেস্তোরাঁকে এক লাখ টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
আব্দুল জব্বার মণ্ডল বলেন, মিরপুর দুই নম্বরের পূর্ণিমা রেস্তোরাঁকে এক লাখ ও সুলতান’স ডাইনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ায় নামাজে বাধা, সমাজচ্যুতির অভিযোগ
তিনি আরও বলেন, দুই রেস্তোরাঁতেই অভিযানে দেখা যায়, বাসি খাবার ফ্রিজে পুনরায় বিক্রির উদ্দেশে সংরক্ষণ করা হয়েছে। সেই খাবার আবার ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে খোলা অবস্থায় ছিলো। এসব অপরাধে এই জরিমানা করা হয়েছে।
একাত্তর/এসি