দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ায় নামাজে বাধা, সমাজচ্যুতির অভিযোগ

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৯:৩৫ পিএম

লালমনিরহাটে দুর্গাপূজায় আনসার সদস্য হিসেবে পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করায় ওই পরিবারকে জুম্মার নামাজে বাধা ও সমাজচ্যুত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৭ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদের দক্ষিণ শিবের কুটি গ্রামে নামাজে বাধা ও সমাজচ্যুত করার এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী ওই গ্রামে নুরু মিয়া বলেন, তার মেয়ে আনসার সদস্য নুর বানু সরকারের নির্দেশে দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করতে গেলে দক্ষিণ শিবের কুটি জামে মসজিদের সভাপতি, কোষাধ্যক্ষসহ অনেকে আমাকে নামাজ পড়তে দেয়নি এবং সমাজচ্যুত করার হুমকি দিয়েছে। 

তিনি বলেন, ওই মসজিদ কমিটির অভিযোগ- মেয়ে হিন্দুদের দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে ছিল। তাই আমাদের বিরুদ্ধে এই ব্যবস্থা। 

নূর মিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতিটি ইউনিট দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে ছিল। আমি এখনকার মসজিদ কমিটির এমন সাম্প্রদায়িক আচরণের বিচার চাই।

আনসার সদস্য নুর বানু জানান, বিচারের আশায় থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে পুলিশ আটক করেনি।  

তিনি বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও এখনও অভিযোগটি নথিভুক্ত হয়নি। এমন অবস্থায় বিচার হওয়ার নিয়ে হতাশা ও পরিবারসহ আতঙ্কে আছি। যারা বাবাকে নামাজ পড়তে দেয়নি এবং সমাজচ্যুতির হুমকি দিয়েছেন তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।

image


এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল জানান, এ ঘটনা জানার পর থানার এসআই বজলুলসহ পাঁচজন পুলিশ সদস্যের একটি দলকে ঘটনা স্থলে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এর বেশি কিছু আর জানান নাই এই পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, এটি মিমাংসা হয়েছে। 

আরও পড়ুন: ঢালাইয়ের সময় ছাদ ধসে পাঁচ শ্রমিক আহত

তবে কী মিমাংসা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তার পালন করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েও কেন আপোষ সে বিষয়ে কোনো কথা বলেননি এই পুলিশ কর্মকর্তা। 

এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর