নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাসা বাড়ির ছাদে মানুষ

দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প মেট্রোরেল বাস্তবায়নে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। আজ সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর তাই সকাল থেকেই দিয়াবাড়ি, উত্তরাসহ আশপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

তবে, এরইমধ্যে ঘটেছে নির্দেশনা ভঙ্গের ঘটনাও। মেট্রোরেল উদ্বোধনকে কেন্দ্র ডিএমপির পক্ষ থেকে দেওয়া সাত দফা নির্দেশনার একটি ছিলো এদিন বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ছাদে ওঠা যাবে না। কিন্তু সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র।

নির্দেশনায় বারণ থাকলেও মেট্রোরেল উদ্বোধনস্থলের আশপাশের ভবনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তবে, সংশ্লিষ্টরা বলছেন- নিরাপদ দুরত্ব মেনেই উৎসুক মানুষ ছাদে ভিড় জমিয়েছেন। আশপাশের ভবনগুলোতে কেউ যাতে উঠতে না পারে নিয়মিত সেই বিষয়টি মনিটরিং করা হচ্ছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মেট্রোরেলের আশপাশে সুউচ্চ ভবনগুলোতে ২৮ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত ছাদে ওঠা যাবে না। বেলকনিতেও থাকা যাবে না। ছাদে কোনো কাপড় শুকাতেও দেওয়া যাবে না। ছাদে কেউ অবস্থান করতে পারবেন না।

আরও পড়ুন: উদ্বোধনের সময় মেট্রোরেলের নিচের সড়ক বন্ধ থাকবে

এদিন সংশ্লিষ্ট এলাকায় কোনো অফিস, দোকান বা রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না। এমনকি এসব এলাকায় ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়াও ওঠানো যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়েছিল।


একাত্তর/আরএ