উদ্বোধনের সময় মেট্রোরেলের নিচের সড়ক বন্ধ থাকবে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০:০২ পিএম

বুধবার (২৭ ডিসেম্বর) বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখান থেকে টিকিট কেটে মেট্রোরেলে চড়েই আগারগাঁও স্টেশনে এসে নামবেন তিনি। 

মেট্রোরেল উদ্বোধনকে কেন্দ্র করে এরইমধ্যে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দেওয়া হয়েছে সাত দফা নির্দেশনা। 

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সড়কপথে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল উদ্বোধনস্থলে পৌঁছাবেন। অনুষ্ঠান শেষে তিনি যখন উত্তরা স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে আগারগাঁও আসবেন সে সময় মেট্রোরেলের নিচের সড়কও বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী উত্তরা থেকে এসে আগারগাঁও স্টেশন ত্যাগ না করা পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়কে চলাচল বন্ধ থাকবে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মেট্রোরেলের আশপাশে সুউচ্চ ভবনগুলোতে ২৮ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত ছাদে ওঠা যাবে না। বেলকনিতে থাকা যাবে না। ছাদে কোনও কাপড় শুকাতেও দেওয়া যাবে না। ছাদে কেউ অবস্থান করতে পারবেন না।

এদিন সংশ্লিষ্ট এলাকায় কোনও অফিস, দোকান বা রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না। এমনকি এসব এলাকায় ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনও ভাড়াটিয়াও ওঠানো যাবে না।

এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, মেট্রোরেলের পাশে কোনও ছবি কিংবা ফেস্টুন লাগানো যাবে না। মেট্রোরেলের আশপাশের ভবন বিল্ডিং কিংবা ফ্ল্যাটে কারও কাছে বৈধ অস্ত্র থাকলে তা থানায় জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে হায়ার। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর