ঢাকার হাসপাতালে করোনা রোগী বাড়েনি, বেশিরভাগ শয্যা খালি

দেশের বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ বাড়লেও ঢাকার হাসপাতালগুলোতে রোগীবাড়েনি। প্রায় প্রতিটি হাসপাতালেই অর্ধেকেরও বেশি শয্যা ফাঁকা আছে।

যদিও আইসিইউ সঙ্কট আছে আগের মতোই। তবে জেলাগুলোতে রোগী বাড়ার পর সম্ভাব্যযে কোন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ঢাকার সরকারি হাসপাতালগুলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে ৯০০ করোনা রোগীর চিকিৎসা সুবিধা। ঈদেরপর থেকে এখন পর্যন্ত সেখানে ৬০ শতাংশ শয্যা খালি। তবে খালি নেই কোন আইসিইউ।

তবে ঢাকার বাইরের জেলাগুলোতে হঠাৎ করেই করোনার রোগী বেড়ে যাওয়ার পরএখন যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

একই চিত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়েও। এখানে করোনা রোগীদেরজন্য বেড আছে ২৫০টি। যদিও এখন ১৫৫টিই খালি ।

তবে কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ না থাকার সঙ্কটটি স্বীকারকরে নিয়েছেন এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ।

আরও পড়ুন: করোনা রোগী সামলাতে হিমশিম অবস্থা রাজশাহী মেডিকেলে

তিনি আরো জানান, সীমান্তের জেলাগুলোতে করোনা পরিস্থিতির আরো অবনতিহলে, যে কোন ধরণের সহায়তা দিতে তারা প্রস্তুতি নেয়ে রেখেছেন।

আর, কুর্মিটোলা জেনারেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলআহমদও জানালেন, ঢাকার পরিস্থিতি এখনো সহনীয় পর্যায়ে।

এর অন্যতম কারণ হতে পারে, নগরীতে টিকাকরণ বেশি হয়ে, যা জেলা শহরগুলোতেহয়নিভ তাছাড়া জেলায় জেলায় স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতা বেশি ছিলো বলেও মনে করেন তিনি।



একাত্তর/এসএ