গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জান্তিক বিমানবন্দরে আসেন। দুপুর ১২টার পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনি।
বিমানবন্দরে নুর একাত্তরকে বলেন, আমি যাতে দেশে আসতে না পারি সেজন্য আমার নামে সরকার ষড়যন্ত্র করেছে, অপবাদ দিয়েছে। ইসরাইল থেকে নিজেদের ইলেকট্রনিক ডিভাইস কেনা জায়েজ করতে গিয়ে তারা এসব সংবাদ বানিয়েছে। এয়ারপোর্টে আমার নেতাকর্মী এবং পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, আমার সঙ্গেও গরু-ছাগলের মতো ব্যবহার করা হয়েছে।
ডিসেম্বরের শেষদিকে কাতার, এরপর দুবাই হয়ে সৌদি আরব ওমরাহ করতে যান নুর। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।
আরও পড়ুন: রামুতে গুলি ছুড়ে গরু লুট, যুবকের মরদেহ উদ্ধার
এই সফরেই তিনি ইসরাইলেরর গোয়েন্দা সংস্থা মোসাদের একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে আলোচিত হন। অবশ্য প্রথম এই বৈঠকের কথা অস্বীকার করলেও পরে ফেসবুক লাইভে এসে তা স্বীকার করেন ঢাকসুর সাবেক এই ভিপি।
একাত্তর/এসি