২৪ ঘণ্টায় ছয়জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় দেশে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৯ শতাংশ।

গতদিন সাতজন রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো শূন্য দশমিক ৪৫ শতাংশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৩৪৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ৭৬৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বৃহস্পতিবার বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ৪৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৩৪২ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬৭ কোটি ৯১ লাখ ৯১ হাজার ৫৮৪ জন।


একাত্তর/এসজে