ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৭ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত পুলিশ কনস্টেবল ইমরান হোসেন (৩৫) ওই গ্রামের মোনায়েম মাস্টারের ছেলে। তিনি রাঙামাটি (সদর) থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলসহ বের হন তিনি। রাস্তায় নামার পর একটি ট্রাক্টর ট্রলি ও তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

আরও পড়ুন: কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

এ প্রসঙ্গে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, দুর্ঘটনা ঘটানো ট্রাক্টর ট্রলিটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর