পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারকৃত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিস্ফোরক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট মোশাররফ হোসেন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: বোমা সাদৃশ্য কিছু পায়নি বোম্ব ডিমপোজাল ইউনিট
এর আগে শনিবার (৪ মার্চ) বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা শেষে সাইফুল আলম ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর হামলা করেন ও ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
একাত্তর/আরবিএস