তিন দশকের ত্যাগ আর রাজপথের লড়াইয়ের মূল্যায়নে আশাবাদী হ্যাপী

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী। পৈত্রিক সূত্রে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সাবেক এই পৌর কাউন্সিলর আশা প্রকাশ করেছেন যে, তার বিগত দিনের ত্যাগ ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

গত শুক্রবার (১০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

নুরজাহান বেগম হ্যাপী ১৯৮৯ সালে তার বাবা ও জয়পুরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা দেওয়ান আব্দুল হামিদের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লব পর্যন্ত প্রতিটি লড়াইয়ে তার সক্রিয় উপস্থিতি ছিলো।

আন্দোলনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি চারণ করে তিনি বলেন, ২০১৪ সালের পাঁচ জানুয়ারির নির্বাচনের আগে জয়পুরহাটে পুলিশের লাঠিচার্জ থেকে বাঁচতে তিনতলার ছাদ থেকে লাফিয়ে পড়েছিলাম। আমার মেরুদণ্ডের সেই ভাঙা হাড় আজও আমাকে সেই ত্যাগের কথা মনে করিয়ে দেয়। তিনি বিশ্বাস করেন, দলের নিষ্ঠাবান কর্মীদের অবদানের ফলেই আজ দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে।

১৯৯৩ সালে ছাত্রদলের সহ-সাংগঠনিক পদে থাকাকালীন জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন হ্যাপী। দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, দল মনোনীত করলে নারী অধিকার রক্ষা এবং সুষ্ঠু ধারার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিজেকে নিয়োজিত রাখবো।

দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নির্দেশ মেনে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি দেশবাসী ও দলের সকল স্তরের নেতাকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে হাম...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
মোহাম্মদ আমিন উর রশিদ ২৩ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলী মিয়া এবং মাতা আমেনা বেগম। বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পোদ্যোক্তা ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর