রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র্যাবের ডগ স্কোয়াডের এক কুকুরকে মহাপরিচালক পদক পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (২০ মার্চ) র্যাব সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, র্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে এ পদক দেওয়া হয়। র্যাবের কুকুরটির নাম চিতা।
আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা
গত সাত মার্চ বিকেল চারটা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
একাত্তর/এসি