মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:৫৮ পিএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যেন শনির দশা ভর করেছে। রোববার (১৯ মার্চ) সকাল ও দুপুরে সড়ক দুর্ঘটনার পর সন্ধ্যায় আবারও এর পুনরাবৃত্তি ঘটেছে।

এদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকার ফ্লাইওভারে এক বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে চুরমার হয়ে গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসারা হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকামুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সমসপুর ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী গ্রিন লাইন পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের ওপর উঠে যায়। গ্রিন লাইন পরিবহনের বাসটি রেলিং ধাক্কা লেগে ঘুরে মাওয়ামুখী হয়ে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন: শিবচরের দুর্ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সেপেক্টর মাহফুজুর রহমান রিবেন সাংবাদিকদের জানান, রেলিং না থাকলে বাসটি খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারতো। মনে হয় চাকা পাংচারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।


একাত্তর/এসি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর