বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

রাজধানীর মধ্য বাড্ডায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর পাঁচটার দিকে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ আদর (২২) বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি ভোলা সদর উপজেলার মনির উদ্দীনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

মৃত ইমতিয়াজের স্ত্রী নুসরাত সুলতানা জানান, সাত মাস পূর্বে তাদের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। ইমতিয়াজের পরিবারের কেউ তা মেনে নেয়নি। তাই নিয়ে দীর্ঘদিন ধরে তার স্বামী হতাশাগ্রস্ত ছিলেন। সকালে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ার পর ইমতিয়াজ বাসার বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয় বলে জানান তিনি।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল পৌনে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ কুলসুমের মৃত্যু

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইমতিয়াজের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/জো