ফতুল্লা বিস্ফোরণে দগ্ধ কুলসুমের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০১:০৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ কুলসুম আক্তার (২৬) মারা গেছেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

১২ মার্চ সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকা বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন কুলসুম। এর পর তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্ম দেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কুলসুম একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান ডেলিভারি হওয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

কুলসুম আক্তারের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘আমরা মাসদাইর এলাকায় একটি ১০ তলা বাসার ৬ তলায় থাকতাম। ১২ মার্চ সন্ধ্যায় বাসায় বিস্ফোরণ হয়। ঘটনার সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আমার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর