সিদ্দিক বাজার বিস্ফোরণের ঘটনায় মো. হাসান (৩২) নামের দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এস.এম আইউব হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, হাসান আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ১২% শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়াও বিভিন্ন ইনজুরি ছিল।
এ নিয়ে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আবু আহমেদ সিদ্দিকীর ছেলে। তিনি সিদ্দিক বাজার ফুটপাতে স্কুল ব্যাগের ব্যবসা করতেন, সেখানেই থাকতেন তার পরিবার গ্রামের বাড়িতে থাকতো। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল বড়।
আরও পড়ুন: রাজধানীতে লিফটে আটকে পড়া ছয় পুলিশ সদস্য উদ্ধার
স্ত্রী শাহীন আক্তার, দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন হাসান। ছেলে মেহরাজ (৭) ও মিরাজ (৬) দু’জন মাদ্রাসার শিক্ষার্থী, মেয়ে ফাতেমা (২)।
একাত্তর/আরএ