রাজধানীতে লিফটে আটকে পড়া ছয় পুলিশ সদস্য উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০২:১৬ পিএম

রাজধানীর শাহবাগে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোলরুমে লিফটে আটকা পড়া ৬ পুলিশ সদস্যকে উদ্ধার করেছে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’।

ফায়ার সার্ভিস জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল আসে, এতে জানানো হয় রাজধানীর শাহবাগে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোলরুমের লিফটে ৬ জন পুলিশ সদস্য আটকা পড়েছেন। এমন খবর পেয়ে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার কর্মীরা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। উদ্ধারকৃতরা সকলেই পুলিশের কনস্টেবল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ৬ পুলিশ সদস্য লিফটে আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন: জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুই ভাইয়ের মৃত্যু

তিনি আরো জানান, পুলিশ কন্ট্রোল রুমের নিচ তলায় মেশিনের সাহায্যে লিফটের দরজা খুলে আটকে পড়া ছয় পুলিশ সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

লিফটে গোলযোগের কারণে দরজাটি লক হয়ে যাওয়ায় ৬ পুলিশ কনস্টেবল আটকে পড়েছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর