বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের কোটি টাকা দেবে এফবিসিসিআই

বঙ্গবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে এক কোটি টাকা অনুদান দেবার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনের সময় এ ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই সভাপতি এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসতে দেশের সকল ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান।

গত ৪ এপ্রিল সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন বঙ্গবাজারের কয়েক হাজার ব্যবসায়ী।

আরও পড়ুন: বঙ্গবাজারে এখনও শুরু করা যায়নি অস্থায়ী দোকান

বঙ্গবাজারের ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের অন্তত দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।


একাত্তর/জো