বঙ্গবাজারে এখনও শুরু করা যায়নি অস্থায়ী দোকান

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৮:২০ পিএম

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া কাপড় ও ধ্বংসস্তূপ এখনও সরানো সম্ভব হয়নি। তাই এখনও দোকান চালু করতে পারেননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ধ্বংসস্তূপ সরিয়ে আবারও দোকান চালুর অপেক্ষায় আছেন তারা। 

বঙ্গবাজার মালিক সমিতির সভাপতি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা রোববার সিটি করপোরেশনে জমা দেয়া হবে। এরপর যত দ্রুত সম্ভব অস্থায়ীভাবে দোকান চালু করা হবে।

বঙ্গবাজারে পুড়ে যাওয়া কিছু অংশে ভাঙ্গারির স্তূপ সরানো হলেও এখনও বেশিরভাগ অংশেই রয়ে গেছে পোড়া লোহার স্তূপ। বিভিন্ন স্থানে এখনও ধোঁয়া উড়ছে। এই স্তূপ সরানো শেষে, ঈদের আগে দোকান আবারোও চালু করা যাবে কিনা, জানা নেই ব্যবসায়ীদের।

চার দিন আগের দানবীয় এক আগুনে শুধু বঙ্গবাজার ছাই হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের তিনটি মার্কেটও। পঞ্চম দিনে এসেও পানি দিতে হচ্ছে ফায়ার সার্ভিসকে, পোড়া আগুনের ধ্বংসস্তূপের পাশে খুলেছে দোকান; আর ট্রাক ভরে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ।

পুড়ে যাওয়া জিনিসপত্র যাতে কেউ লুট করতে না পারে, সেজন্য বঙ্গবাজারে প্রবেশের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। বঙ্গবাজারে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে এখনও কোথাও কোথাও রয়েছে আগুনের উত্তাপ। ধোঁয়া বের হচ্ছে কোথাও; সেসব জায়গায় পানি দেয়া হচ্ছে।

বঙ্গবাজারে কিছু অংশে সরিয়ে ফেলা হয়েছে পোড়া ধ্বংসস্তূপ। পুড়ে যাওয়া টিন ও লোহা সরানো হলেও পড়ে আছে পোড়া কাপড়। আগুন লাগার পর যারা কিছু পণ্য সরাতে সক্ষম হয়েছিলেন, তারা দোকান নিয়ে বসেছে ধ্বংসস্তূপের পাশেই।

image


বঙ্গবাজারে পোড়া ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে সিটি কর্পোরেশনের কর্মীরা। অন্যদিকে ক্ষতির তালিকা হলেও ক্ষতিপূরণ কতটা পাবেন সে শঙ্কা দূর হচ্ছে না। যা পাবেন তা দিয়ে আবারও ঘুরে দাঁড়ানো যাবে কিনা রয়েছে সে দুশ্চিন্তাও রয়েছে অনেক দোকানির মধ্যে।  

কপাল পুড়েছে যারা বঙ্গবাজার ব্যবসায়ীদের পণ্য বাকি দিয়েছেন, তাদেরও। তারাও এসেছেন দোকানপাট চালুর অগ্রগতি দেখতে। বলছেন, ঈদের আগে টাকা না পেলে তারাও ক্ষতিগ্রস্ত হবেন। তবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়েছে দোকান মালিক সমিতি। 

শ‌নিবার (৮ এপ্রিল) বঙ্গবাজার কম‌প্লেক্স দোকান মা‌লিক সমি‌তির এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপ‌তি হেলাল উদ্দিন বলেন, যারা ব্যবসা করতো তাদের তালিকা করা হচ্ছে। রোববার তালিকা সিটি করপোরেশনে জমা দেয়া হবে। তারপর সেই তালিকা ধরে অস্থায়ীভাবে দোকান বরাদ্দ হবে। 

তিনি বলেন, আগুনে ক্ষতি পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারী এখন নিঃস্ব হয়ে পথে বসে গেছেন। তারা মানবেতর জীবন যাপন করছেন। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

image


তিনি জানান, আগুনের ঘটনার অনেকেই মানবিক কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসার আগ্রহ দেখিয়েছে। সে জন্য আইএফআইসি ব্যাংকে একটি একাউন্ট হয়েছে। যার হিসা‌ব নাম ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষ‌তিগ্রস্ত সহায়তা তহ‌বিল’ হিসাব নাম্বার ০২০০০৯৪০৬৬০৩১।

হেলাল উদ্দিন বলেন, যারা আর্থিক সহায়তা করতে আগ্রহী তারা তাদের সহায়তা এই একাউন্টে পাঠাতে পারবেন। এই টাকা পরবর্তীতে মেয়রের কাছে জমা দেয়া হবে। তিনি ব্যবসায়ীদের মাঝে তা বিতরণ করবেন। ঈদের আগেই যেন ব্যবসায়ীরা দোকান চালু করতে পারেন সে চেষ্টা চলছে। 

শনিবার দুপুর পর্যন্ত বঙ্গবাজারের ধ্বংস্তূপ থেকে প্রায় অর্ধেক পোড়া মালামাল সরানো হয়েছে বলে ব্যবসায়ী নেতারা দাবি করলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, যেভাবে সরানো হচ্ছে তাতে আরও দুই-তিন দিন সময় লাগবে। ফলে দোকান শুরু করতে সময় লাগবে। 

এদিকে, তদন্ত শেষে প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার সকাল ছয়টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটসহ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের কাজ শেষ করে ফায়ার সার্ভিস। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর