বিপিএ সভাপতি ডা. মামুন ও সচিব ডা. তৌহিদ

বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশনের (বিপিএ) কার্যকরী নির্বাহী কমিটির  সাধারণ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনে ডা. আব্দুল্লাহ আল মামুন প্রেসিডেন্ট এবং অ্যাড. ডা. মো. তৌহিদুজ্জামান জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১ মে) আগারগাঁও আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

পরে ভোটের মাধ্যমে নির্বাচিত ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন পরিচালনাকারী ডা. টিএম মনজুরুল ইসলাম। 

অন্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ভাইস প্রেসিডেন্ট ডা. প্রদীপ কুমার সাহা, ডা. সফিউল্লাহ প্রধান, ডা. আরিফ জুবায়ের, ডা. মহসীন কবীর  লিমন, ডা. মাজহারুল ইসলাম অনু, ডা. মোহাম্মদ মাহতাব উদ্দিন এবং ডা. মোসলেম পাটোয়ারী, জয়েন্ট সেক্রেটারি ডা. মিজানুর রহমান, ডা. আনিসুজ্জামান, ডা. তোফায়েল তপু, ডা. নাজমুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি ডা. মো. আলাউদ্দিন, সহকারী অর্গানাইজিং সেক্রেটারি ডা. আবু ওবায়দা, ট্রেজারার ডা. শাওন, এডুকেশন ও স্টুডেন্টস ওয়েলফেয়ার সেক্রেটারি ডা. মুরাদ হোসাইন মেহেদী, কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি ডা. মকবুল হোসাইন বেলাল, সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সেক্রেটারি ডা. তরিকুল ইসলাম, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ডা. আশিষ মণ্ডল অপু, অফিস সেক্রেটারি ডা. তরিকুল ইসলাম, প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন সেক্রেটারি ডা. শান্তনু বাড়ৈ, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. মারুফা মান্নান, এক্সিকিউটিভ মেম্বার ডা. মো. মাহাবুব আলম অপু, ডা. আব্দুল্লাহ আল রোমান, ডা. আবু বকর আফরান, ডা. নুজাইম প্রান্ত, ডা. সাইফুল ইসলাম।

আরও পড়ুন: করোনা প্রতিরোধে নতুন বুস্টার 'বায়োভ্যালেন্ট'

নির্বাচনের আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা এবং ‘এনএএনএল ডিক্লেয়ারেশন ২০২৩’ গ্রহণ করা হয়। 


একাত্তর/এসি