করোনা প্রতিরোধে নতুন বুস্টার 'বাইভ্যালেন্ট'

আপডেট : ০২ মে ২০২৩, ০৫:০২ পিএম

করোনাভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ও ডেল্টা ধরন প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে নতুন টিকা ‘বাইভ্যালেন্ট’ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

মঙ্গলবার (২ মে) সচিবালয়ের নিজ দপ্তরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বায়োভ্যালেন্টকে বলা হয় কম্বাইন্ড ভ্যাকসিন। ওমিক্রন ও ডেল্টা ধরনের প্রতিষেধক হিসেবে কাজ করে এ টিকা। আমরা এটিকে বুস্টার ডোজ হিসেবে দেবো।

তিনি বলেন, ১২ বছরের ওপরের যে কেউ এই এই টিকা দিতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ১১ লাখ টিকা মিলেছে। দ্রুতই এই টিকা দেওয়া শুরু হবে। পরবর্তীতে দেশে আরও ২০ লাখ টিকা আসবে বলেও জানান  

আরও পড়ুন: তিন মাসে বেকার বাড়লো দুই লাখ ৭০ হাজার

ডা. জাহিদ মালেক আরও বলেন, দেশে এখন পর্যন্ত ১৫ কোটির বেশি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের ১৫ কোটি এবং প্রায় সাত কোটি বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম ধারক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায়...
ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর